September 12, 2026, 11:07 pm
শিরোনাম:
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ।
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

গ্রাফিক আর্টসে মধ্যরাতে তুলকালাম: ছাত্রশিবিরের নেতাকর্মীদের পিটিয়ে হল থেকে বের করার অভিযোগ

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হল থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীদের পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় মেহেদী নামে ছাত্রশিবিরের এক কর্মী আহত হয়েছেন।
সরেজমিনে জানা যায়, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেনের নেতৃত্বে ছাত্রশিবিরের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়। এ সময় তাদের কাঁধে ব্যাগ ও কম্পিউটার নিয়ে হল ছাড়তে দেখা যায়। পরে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ইনস্টিটিউটের সামনে থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে নিয়ে যান। এরপর একটি মিছিল নিয়ে মোহাম্মদপুর থানার সামনে দিয়ে এবং ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিং পার হয়ে কর্মসূচি শেষ করেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ইনস্টিটিউটের সিকিউরিটি গার্ড খশিয়ার জানান, রাত ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা এক শিক্ষার্থীকে মারধর করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইনস্টিটিউটের সামনের সিটি হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রশিবিরের এক সদস্য বলেন, “হলের ভেতরে আমাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা মারপিট চালায় এবং জোরপূর্বক বের করে দেয়। মধ্যরাতে এখন আমরা কোথায় যাব? হল থেকে আমাদের ১৫ জনের মতো শিক্ষার্থীকে তারা বের হয়ে যেতে বাধ্য করেছে।”
সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর বলেন, প্রথমে হল থেকে রোহান নামে এক ছাত্রলীগ কর্মীকে বের করতে গেলে শিবির কর্মীরা বাধা দেয়। পরে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রোহান পালিয়ে যায়।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেন বলেন, “মঙ্গলবার সারাদিন ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা খবর পাই, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হলে নাশকতার পরিকল্পনা করছে। পরে আমরা তাদের হল থেকে বের করে দিয়েছি।”
এদিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই পরিদর্শক ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা কিছুক্ষণ পর ফিরে যান। বর্তমানে ইনস্টিটিউটের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে থানা পুলিশের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।



error: Content is protected !!