
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও স্মরণ করেছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী ও সফল আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সোহেল রানা। আজ ১৫ আগস্ট ২০২৬, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা বার্তায় মো: সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ের এক অবিসংবাদিত ও আপসহীন প্রতীক। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তাঁর সুমহান অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবনের দীর্ঘ একটি সময় দেশের মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র সুরক্ষায় উৎসর্গ করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং যেকোনো পরিস্থিতিতে গণতন্ত্রের প্রতি অবিচল অবস্থান আমাদের জন্য চিরপ্রেরণার উৎস। তাঁর এই আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
বিজ্ঞপ্তির শেষাংশে বিএনপি নেতা মো: সোহেল রানা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য সবসময় পথপ্রদর্শক হয়ে থাকবে। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর আত্মত্যাগ মানুষের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।