
মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় সাচিলাপুর বাজারস্থ আশ্রয়ন প্রকল্পে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিত অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ১০০ টি ফলজ, বনজ ও ঔষধি গুনসম্মত গাছের চারা রোপন করা হয়।
র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক (টিআই) সুজন মিত্র, নারী প্রশিক্ষক (টিআই) সামছুন্নাহার,
শ্রীপুর সদর ইউনিয়ন ভিডিপি দল নেতা মনিরুল ইসলাম ও সহকারী ইউনিয়ন আনসার কমান্ডার আলিম মন্ডল প্রমুখ।
এছাড়াও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আনসার কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।