September 23, 2026, 7:23 pm
শিরোনাম:
কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদ্রাসার ১০ বছরের শিশুকে পি,টিয়ে রক্তা,ক্ত করলেন শিক্ষক, গ্রে,ফতার ১ শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত ভেজাল সার বিক্রির দায়ে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি ২৫ বস্তা ভেজাল ডিএপি জব্দ শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত ১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন* শৈলকুপা ভাটই বাজারে কৌতুক অভিনেতা রফি মাদক ও নারী সহ আটক! শৈলকুপা ভাটই বাজারে কৌতুক অভিনেতা রফি মাদক ও নারী সহ আটক!
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ছোট উদাসে সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি শেফালী বিশ্বাসের সভাপতিত্বে এবংz সাধারণ সম্পাদক দিপান্বিতা মোহনার সঞ্চালনায় সভায় ২০১৭ সালের ১ জুলাই প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত সার্বিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন মহিতোষ কুমার বিশ্বাস।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবদিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক শফিকুজ্জামান রিপন, সম্মিলিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক রিমন হোসেন এবং আমতৈল দাখিল মাদ্রাসার শিক্ষিকা নাজনীন নাহার।

এ সময় সমিতির সকল সদস্য, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।



error: Content is protected !!