September 26, 2026, 4:13 am
শিরোনাম:
সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর। শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার। মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪টি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি গ্রেফতার* শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ নজরুলের সাম্য-দ্রোহের সুরে মুখর শৈলকুপা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ২০২৬ শ্রীপুরে আ’লীগের বিরুদ্ধে বিএনপির সকল অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহের নারিকেলবাড়ীয়ার আমেনা খাতুন কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ সম্পন্ন কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেপ্তার।

Reporter Name

 

মহিতোষ বিশ্বাস, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডল (৩৫) কে ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শ্রীপুর থানাধীন আমতৈল এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর (মৃধাপাড়া) গ্রামে নিজ শয়নকক্ষে রাব্বি মণ্ডলের গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে রাব্বি মণ্ডল বাড়িতে এসে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী ফারজানা বেগম ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে ঘরে থাকা ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে তাকে হত্যা করেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা ঘটনাস্থল পরিদর্শন করে আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওলি মিয়ারের নেতৃত্বে সিসিআইসি ও থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ঘাতককে শনাক্ত করে।

জিজ্ঞাসাবাদে ফারজানা জানান, ১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্বামী সঠিকভাবে স্ত্রী-সন্তানের দেখাশোনা করতেন না এবং সময়মতো বাসায় আসতেন না বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি হতো। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভোরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে হত্যা করেন তিনি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



error: Content is protected !!