September 25, 2026, 1:01 am
শিরোনাম:
শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ নজরুলের সাম্য-দ্রোহের সুরে মুখর শৈলকুপা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ২০২৬ শ্রীপুরে আ’লীগের বিরুদ্ধে বিএনপির সকল অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহের নারিকেলবাড়ীয়ার আমেনা খাতুন কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ সম্পন্ন কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদ্রাসার ১০ বছরের শিশুকে পি,টিয়ে রক্তা,ক্ত করলেন শিক্ষক, গ্রে,ফতার ১ শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

নজরুলের সাম্য-দ্রোহের সুরে মুখর শৈলকুপা

আব্দুল হান্নান, শৈলকুপা, ঝিনাইদহ

 

আব্দুল হান্নান, শৈলকুপা, ঝিনাইদহ

নজরুলের সাম্য-দ্রোহের সুরে মুখর শৈলকুপা
সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা, উৎসাহ দিলেন বিএনপি নেতা হুমায়ূন বাবর ফিরোজ
আব্দুল হান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধি::
কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা’।
শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের গাওয়া নজরুল সংগীত চিত্রাঙ্কন, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। নজরুলের সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির সমন্বয় ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন উপজেলা অফিসার মো. সুলতান আহমেদ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের পরিবেশনায় নজরুলের গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে ফুটে ওঠে বিদ্রোহী কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন বাবর ফিরোজ। তিনি শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ভূমিকা রাখে। উপজেলা প্রশাসনের এ ধরনের আয়োজন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



error: Content is protected !!