
স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার ১০ টি স্কুল এন্ড কলেজে বিনামুল্যে সৌরবিদ্যুত এর আওতায় নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। ৩০ শে সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময়। ঝিনাইদহ জেলা পরিষদের হল রুমে এই সৌরবিদ্যুতের আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান। সৌরবিদ্যুতের অফিসার গন ও পরিবেশক নান্নু মিয়া।
১০ স্কুল এন্ড কলেজে হলো। ঝিনাইদহ সিটি কলেজ, ঝিনাইদহ নিউ একাডেমি স্কুল , ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজে, কাঞ্চননগর স্কুল এন্ড কলেজে, ফজর আলী স্কুল এন্ড কলেজে, হরিনাকুন্ডু সালেহা খাতুন মহিলা কলেজে, সাধুপ্রতিরাম স্কুল, মুক্তিযোদ্ধা মসিউর রহমান স্কুল, আরাপপুর, ও পোড়াহাটি, কালেকট্ররেট স্কুল এন্ড কলেজে, এই ১০ প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ ও হেড মাষ্টার গন উপস্থিত ছিলেন।
এ সময় সৌরবিদ্যুত থেকে প্রতিষ্ঠানের বিদ্যুতের চাহিদা মিটিয়ে। জাতীয় বিদ্যুত গ্রীডে যোগ হবে বলে সৌরবিদ্যুত এর কর্মকর্তারা বলেন।
প্রধান অতিথি বলেন সরকার চাচ্ছেন পর্যাক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান সৌরবিদ্যুত এর আওতায় নিয়ে আসবেন। পাইলট প্রজেক্ট হিসাবে প্রথমে ঝিনাইদহে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করলাম। তাছাড়া এই সৌরবিদ্যুতের অনেক সফলতা আছে।