
আব্দুল হান্নান ঝিনাইদহঃ
বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক ফরিদ খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব শৈলকুপা উপজেলা শাখা। এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের খুলনা বিভাগীয় সভাপতি স্বপন মাহমুদসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা বর্জন করে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
ফরিদ খান বলেন, “নবনির্বাচিত কমিটির সাংবাদিকবৃন্দ হলুদ সাংবাদিকতা বিবর্জিত দায়িত্ব ও কর্তব্য পালন করবেন এবং আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করবেন।”
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রেসক্লাব শৈলকুপা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি।
১. মোঃ লিটন হোসেন — সভাপতি।
২. মোঃ আমিরুল ইসলাম পান্না — সহ-সভাপতি।
৩. আব্দুল হানান — সহ-সভাপতি।
৪. মোঃ দুল্লাপ হোসেন (দুর্লভ) — সাধারণ সম্পাদক।
৫. মোঃ মনিবুর রহমান — যুগ্ম সম্পাদক।
৬. মোঃ শাহীন মোল্ল্যা— সাংগঠনিক সম্পাদক।
৭. মোঃ ইব্রাহিম হোসেন — সহ-সাংগঠনিক সম্পাদক।
৮. মোঃ পিয়াস হোসেন — প্রচার ও প্রকাশনা সম্পাদক।
৯. মোঃ রবিউল ইসলাম (রুবেল)— দপ্তর সম্পাদক।
১০. মোঃ শহিদুল ইসলাম — ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
১১. মোঃ মাসুম রানা — অর্থ বিষয় সম্পাদক।
১২. মোঃ শাহজালাল জোয়াদ্দার — নির্বাহী সদস্য।
১৩. মোঃ সুজন আলী — নির্বাহী সদস্য।
১৪.মোঃ আরিফুল হুসাইন — নির্বাহী সদস্য।
১৫,.খন্দকার সৈকত — নির্বাহী সদস্য।
নবনির্বাচিত কমিটির সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে শৈলকুপার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।