October 27, 2026, 5:43 am
শিরোনাম:
মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঝিনাইদহের পাট ব্যবসায়ীর বিষপান। শৈলকূপায় দুর্গাপূজার ডিউটিতে আনসার-ভিডিপি সদস্য নিয়োগে বাণিজ্যের অভিযোগ, ‘জানেন না’ কর্মকর্তা। শৈলকুপায় ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিশেষ পরিদর্শন করেন উপজেলা প্রশিক্ষক প্রতাপ রায়। মোহাম্মদপুরে বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার চেয়ে ভাইয়ের বিরুদ্ধে দুই বোনের সংবাদ সম্মেলন।

মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা দাবি করে ভাই সোহেল রানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুই বোন রানু আক্তার রিয়া ও রানী আক্তার রিয়া। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১টার দিকে ঝিনাইদহ বাংলাদেশ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।

অভিযুক্ত সোহেল রানা শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মৃত মতলেব আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে রানী আক্তার রিয়া অভিযোগ করে বলেন, আমি আমার পৈতৃক সম্পত্তির ন্যায্য ভাগ চাই। গত দুই বছর ধরে এ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি। গ্রামের মাতব্বর, ইউপি সদস্যসহ অনেকের কাছে গিয়েছি। কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেননি। বাধ্য হয়েই আজ নিজের ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে হচ্ছে।

অন্য ছোট বোন রানু আক্তার রিয়া অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। ভাইকে বারবার বলেছি, পৈতৃক সম্পত্তি থেকে আমার প্রাপ্য অংশের অর্ধেক হলেও যেন আমাকে দেয়। কিন্তু সে না দিয়ে বিভিন্ন হুমকি দিয়ে আসছে

তিনি আরও অভিযোগ করেন, আমার মা অসুস্থ এবং কথা বলতে পারেন না। মাকে দেখতে বাড়িতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না। বাবার দেওয়া আট শতক জমিতে তিনি বাড়ি নির্মাণ করেছিলেন, কিন্তু সেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রানু আক্তার রিয়া দাবি, জমির বিষয়ে তার কাছ থেকে আরও আট লাখ টাকা নেওয়া হয়েছিল। পরে সেই টাকা ফেরত চাইলে তার ভাই টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এবং টাকা ফেরত দেবেন না বলে জানান।

সংবাদ সম্মেলনে দুই বোন তাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা বুঝে পেতে এবং অভিযোগগুলোর সুষ্ঠু সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল রানা মুঠোফোনে বলেন আমার ২ বোনকে তাদের পাওনা জমি ভাগ করে দিয়েছি, এখন কোন জমি পাবে না, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা সব কিছু মিথ্যা বলছে।



error: Content is protected !!