October 28, 2026, 2:01 pm
শিরোনাম:
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

আনন্দময় ভ্যালেন্টাইন’স ডে-১৪ ফেব্রুয়ারি

হাকিকুল ইসলাম খোকন

 

হাকিকুল ইসলাম খোকন,

১৪ ফেব্রুয়ারি পহেলা ফালগুন। অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে বসন্ত ঋতু শুরু। যদিও আমেরিকার এই পূর্বাঞ্চলে ক্যালেন্ডারের পাতায় স্প্রিং বা বসন্ত শুরু হবে ১৯ মার্চ। কিন্তু বাঙালিরা হৃদয় ভরে স্মৃতি ও নস্টালজিয়া নিয়ে আমেরিকায় আসেন। শরতের শিউলি ফুল, বর্ষার কদম আর বসন্তের প্রায় সব ফুল সুগন্ধসহ তাদের হৃদয়ে থাকে। এই বসন্ত এলে তারা উদ্বেলিত হয়ে ওঠে। নতুন ফুলের মতো হৃদয়ে সৌন্দর্য ঝলমল করে ওঠে। তার আরেকটি কারণ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে’র ইতিহাসে যতই নির্দয়তা থাকুক কেবল এর ভালোবাসার অংশটি আঁজলা ভরে গ্রহণ করেছে বিশ্বব্যাপি মানুষেরা। তবে বেশির ভাগই তরুণ—তরুণী। এই দিন বাংলা ক্যালেন্ডারে পহেলা ফালগুন, তাই আমেরিকায় বসবাসরত বাঙালিরা এই দিনটিতে বাংলাদেশের মতই বসন্ত উৎসব বা ফাগুন উৎসবের আয়োজন করেন। এদিন তরুণ তরুণীরা হলুদ শাড়ি বা পাঞ্জাবি পরে, বেলি ফুলের মালা দিয়ে খোঁপা সাজিয়ে বসন্ত উৎসব বা ফাগুন উৎসবে যায়। আর আমেরিকানরা এদিন নারী পুরুষ নির্বিশেষে পরেন লাল পোশাক।
এদিন প্রেমিক—প্রেমিকারা পরস্পরকে ভালোবাসার অনুভব আদান—প্রদান করেন। উপহার দেন, হাগ দেন, চুম্বন দেন। কার্ড দেন। অবশ্য এই পুঁজিবাদী সমাজে এই ভালোবাসাকে মুনাফা অর্জনের উপকরণে রূপান্তর করা হয়েছে। এখন ভ্যালেন্টাইন্স ডে’র অন্যতম করণীয় রেস্টুরেন্টে ডিনার করা। হৃদয়ের আকৃতির কেক থেকে শুরু করে নানা পণ্য বিক্রি। এমন কি বেলুন, ক্যান্ডি, কার্ড ইত্যাদিও। ভ্যালেন্টাইন্স ডে মূলত হৃদয়ে রোমান্টিক অনুভবকে পুনর্নির্মাণ করার দিন। এই ভালোবাসা আর প্রেমিক—প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নেই, তা পিতা—মাতার, ভাই—বোনের, বন্ধু—বান্ধব, কলিগ, স্বজন সকলের জন্যই।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শুভ ফাগুন। শুভ বসন্ত।



error: Content is protected !!