October 28, 2026, 2:01 pm
শিরোনাম:
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন আর নেই

হাকিকুল ইসলাম খোকন

 

 

হাকিকুল ইসলাম খোকন, 

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা রেভারেন্ড জেসি লুইস জ্যাকসন সিনিয়র (৮৪) মারা গেছেন। স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।খবর আইবিএননিউজ ।
এক বিবৃতিতে তার পরিবার এ তথ্য নিশ্চিত করে জানায়, তিনি ‘শান্তিপূর্ণভাবে’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গত বছর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২০২৫ সালের এপ্রিলে তার ‘প্রগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি’ (পিএসপি) নামের একটি বিরল স্নায়ুবিক রোগ ধরা পড়ে। এর আগে ২০১৫ সালে তিনি পারকিনসন রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

১৯৪১ সালে সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে জন্ম নেওয়া জ্যাকসন তরুণ বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬০-এর দশকে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বাধীন সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৮ সালে কিং আততায়ীর গুলিতে নিহত হওয়ার সময় জ্যাকসন তার সঙ্গেই ছিলেন।

তিনি ১৯৮৪ ও ১৯৮৮ সালে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সামাজিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন ‘রেইনবো পুশ কোয়ালিশন’-এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

জ্যাকসনের মৃত্যুতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ‘একজন সত্যিকারের মহীরুহ’ হিসেবে আখ্যা দেন। ওবামা বলেন, জ্যাকসনের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন প্রচারই তার নিজের রাজনৈতিক যাত্রার ভিত্তি গড়ে দিয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা তার বন্ধু ছিলাম। তিনি মানব মর্যাদার পক্ষে লড়েছেন এবং অসংখ্য মানুষের জীবনে সুযোগ সৃষ্টি করেছেন।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শোক প্রকাশ করে বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, ব্যক্তিত্ব ও সাহসে ভরপুর।

নাগরিক অধিকার নেতা আল শার্পটন বলেন, তিনি আমাদের শিখিয়েছেন আমরা গুরুত্বপূর্ণ—আমাদের আশা বাঁচিয়ে রাখতে হবে। কিংয়ের কন্যা বার্নিস কিং বলেন, জ্যাকসন তার জীবন উৎসর্গ করেছিলেন প্রান্তিক ও দরিদ্র মানুষের উন্নয়নে। জেসি জ্যাকসন স্ত্রী জ্যাকলিন ও ছয় সন্তান রেখে গেছেন। তার ছেলে জেসি জ্যাকসন জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান ।



error: Content is protected !!