October 28, 2026, 2:01 pm
শিরোনাম:
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইউনূসসহ মবের হোতারা

হাকিকুল ইসলাম খোকন

হাকিকুল ইসলাম খোকন,

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলের বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টারা বারবার দলমত নির্বিশেষে নাগরিকের মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।খবর আইবিএননিউজ ।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, বিগত ১৭-১৮ মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই সময়ে গণপিটুনি ও মব সহিংসতার ৪১৩টি ঘটনায় ২৫৯ জন নিহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও নির্যাতনে প্রাণ হারিয়েছেন ৬০ জন। এ ছাড়া কারাগারে মৃত্যু হয়েছে ১২৭ জনের।

বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই মব সহিংসতার আতঙ্কে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ। দেশে আইনের শাসন ও বিচারব্যবস্থার ভঙ্গুর অবস্থার কারণে তারা এখন জনরোষের কবলে পড়ার ভয় পাচ্ছেন।

এই নিরাপত্তাহীনতার কারণেই তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে যে, চলতি ফেব্রুয়ারির মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দিতে হবে। বিশেষ প্রয়োজনে কেউ আরও এক-দুই মাস থাকতে চাইলে তাকে অবশ্যই সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। আবাসন পরিদপ্তর ইতোমধ্যে মিন্টো রোড ও হেয়ার রোডের বাংলো ও অ্যাপার্টমেন্টগুলো খালি করে নতুন সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সাবেক এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ভবন ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা, নির্বিচারে মামলা, মাজার ভাঙচুর এবং আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির মতো ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এসব ব্যর্থতার কারণে সাবেক উপদেষ্টাদের অনেকেই এখন দুশ্চিন্তায় আছেন।

তথ্যমতে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে তার গুলশানের বাসভবনে ফিরে যাবেন। অন্যদিকে বর্তমান সরকারের ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করতে আবাসন পরিদপ্তর দ্রুত সংস্কার কাজ শুরু করেছে যাতে মার্চের মধ্যেই নতুন বরাদ্দ সম্পন্ন করা যায়।



error: Content is protected !!