September 19, 2026, 1:58 pm
শিরোনাম:
মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ায় সামাজিক বিরোধের জেরে দিনদুপুরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
​কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামে পূর্ব শত্রুতা ও সামাজিক বিরোধের জেরে তোমসের মন্ডলের ছেলে মুক্তার হোসেন নামে এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।
গত ৬ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় লিটন আলীর চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় মুক্তার হোসেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মোক্তার হোসেন বাজার থেকে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাঝপাড়া গ্রামের লিটন আলীর চায়ের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ভ্যানের গতিরোধ করে এবং চাবি কেড়ে নেয়।হামলাকারীরা লোহার রড, হাতুড়ি, ফাঁলা, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মোক্তার হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ১ নং আসামি রিপন হোসেন ও ৪ নং আসামি আসাদুল ইসলাম হাতুড়ি ও রড দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে মোক্তার হোসেন হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার দুই হাতের কব্জি ও কনুইয়ের ওপর গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়।পরবর্তীতে মোক্তার হোসেন ভ্যান থেকে পড়ে গেলে ৩ নং আসামি জারিফুল ইসলাম, ৫ নং আসামি মিজানুর রহমান মেজর, ৬ নং আসামি সামিদুল ইসলাম, ৭ নং আসামি চয়েন আলী এবং ৯ নং আসামি সাহাবুদ্দিনসহ অন্যান্যরা তার দুই পা লক্ষ্য করে রড দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তার দুই পায়ের হাঁটুর উপরে ও নিচে একাধিক স্থানে হাড় ফেটে যায় এবং গুরুতর রক্তক্ষরণ হয়। এছাড়া ৮ নং আসামি ছের আলী ও ১০ নং আসামি ইলিয়াস হোসেন হাতুড়ি দিয়ে পিঠ ও ঘাড়ে আঘাত করে জখম করেন। ১৯ নং আসামি ঠান্টু ফাঁলা দিয়ে এবং ১১ থেকে ২৯ নং আসামিরা লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
ভক্সপপ:​মজিদ মেম্বর বলেন(সাবেক)আমার ভাই মুক্তার হোসেন এখনো হাসপাতলে ভর্তি এরপরেও আসামিরা বাইরে এবং আমার দলের লোকদের মাঠে চাষআবাদ করতে দিচ্ছে না আমরা এখনো আশংকায় রয়েছি।
এ বিষয়ে ইবি থানার এস আই আরব আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তৎপরতা শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকাটি কিছুটা দুর্গম হওয়ায় বাকি আসামিদের ধরতে সময় লাগছে, তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অতি দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা হবে।
​ভুক্তভোগী পরিবার বর্তমানে দাবি বাকি আসামিদের আইনের আওতায় আনা হোক এবং এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।



error: Content is protected !!