September 20, 2026, 8:01 pm
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

শৈলকুপায় পৃথক স্থানে বজ্রপাতে তরুণী ও কৃষকসহ আহত ৩

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পৃথক তিন স্থানে বজ্রপাতের ঘটনায় এক তরুণী, একজন কৃষক ও এক গৃহবধূসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— দিগনগর ইউনিয়নের সিদ্দি গ্রামের নদী খাতুন, পৌর এলাকার ফাজেলপুর গ্রামের কৃষক শামীম হোসেন এবং হাকিমপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের গৃহবধূ মনিরা খাতুন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ শুরু হওয়া তীব্র ঝড় ও ভারি বৃষ্টির সময় দিগনগর ইউনিয়নের সিদ্দি গ্রামে নদী খাতুন নিজ বাড়ির বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় বাড়ির নিকটবর্তী স্থানে বজ্রপাত হলে এর তীব্র তাপপ্রবাহে তিনি আহত হন।
একই সময়ে পৌর এলাকার ফাজেলপুর গ্রামে মাঠে পেঁয়াজ উত্তোলনের কাজ করার সময় বজ্রাঘাতের শিকার হন কৃষক শামীম হোসেন। এছাড়া হাকিমপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে গৃহবধূ মনিরা খাতুন বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতের ঘটনায় আহত হন।
দুর্ঘটনার পর স্বজনরা আহতদের উদ্ধার করে অচেতন অবস্থায় দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান:
“বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত এবং আমাদের পর্যবেক্ষণে রয়েছেন।”
উপজেলায় হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগ ও আহতের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষি সংশ্লিষ্টরা মাঠের কাজ করার সময় বিশেষ সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিয়েছেন।



error: Content is protected !!