September 18, 2026, 11:39 am
শিরোনাম:
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা। দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ফেসবুক পোস্টের অভিযোগে আটক ভোলার নারী জামায়াত কর্মী সাওদা সুমি জামিনে মুক্ত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

এনামুল হক রাশেদীঃ

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে আটক ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়। সাওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আব্দুল হালিম বাবলুর স্ত্রী।
জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। তবে আটককালে তিনি জামায়াতের কর্মী কি না, তা জানা ছিল না বলেও উল্লেখ করেন পুলিশ সুপার।
অন্যদিকে, এ ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। সোমবার (৬ এপ্রিল) জেলা জামায়াতের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদ দাবি করেন, কোনো দালিলিক প্রমাণ ছাড়াই সাওদা সুমিকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, সাওদা সুমির একটি তিন বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত জরুরি।
ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে রাতের বেলা নিজ বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি ঘটনাটিকে অমানবিক ও অনভিপ্রেত উল্লেখ করে অবিলম্বে ওই নারীর নিঃশর্ত মুক্তি দাবি করে।
সোমবার (৬ এপ্রিল) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। তিনি এই গ্রেপ্তারকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি বলে অভিহিত করেন।
বিবৃতিতে বলা হয়, রোববার রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিবি সাওদাকে তার নিজ বাসভবন থেকে তুলে নিয়ে যায়। গ্রেপ্তারের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট বাহিনী ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ’ থাকার কথা জানায়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন নারীকে গভীর রাতে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে সাওদা সুমির গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকসু ভিপি সাদিক কায়িম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া শুধু অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কাম্য নয়। অবিলম্বে সাওদা সুমির মুক্তি এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
অন্যদিকে সাওদা সুমির গ্রেপ্তারের পর ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)সহ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অনেক নেটিজেন এই গ্রেপ্তারকে বাকস্বাধীনতা হরণের অপকৌশল বলে মন্তব্য করে সাওদা সুমির মুক্তির দাবি জানান।



error: Content is protected !!