April 20, 2026, 9:09 am
শিরোনাম:
শৈলকুপায় টিআর ,কাবিখা, কাবিটা প্রকল্পের হরিলুট শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নবনির্বাচিত এমপি রুবেলের মতবিনিময় মেঘনায় সাখাওয়াত হোসেন মেম্বরের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ ৩৪ নং ওয়ার্ডকে অপরাধমুক্ত করতে মাসুম খান রাজেশ ও ওসমান রেজার নেতৃত্বে প্রতিবাদ মিছিল বাংলাদেশের রাজনৈতিক সংকট, সেনা অভ্যন্তরের সিদ্ধান্ত, পরবর্তী তথাকথিত দমন-পীড়ন অভিযোগে ঘেরা এক অস্থির সময় ও তথাকথিত ২০২৪ সালের জুলাই আন্দোলন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে
Notice :
বগুড়ার পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে মা’দক আনার সময় তিন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থবছরের টি আর, কাবিটা ও কাবিখা প্রকপ্লের কাজের ব্যাপক অনিয়ম হয়েছে । অতীতে কেউ ছাত্র’লীগ করলেও, এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম ঝিনাইদহ পায়রাচত্তরে আক্তার ফার্মেসির ২য় তলায় রং করতে গিয়ে বি/দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে এক রং শ্রমিকের মৃ/ত্যু.. যখনই অন্ধকার আসবে লোডশেডিং হবে, আপনারা হারিকেন আর মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বের হবেন। বুঝলেন বন্ধুগণ?? ~ মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন।

সিটির মালিকানায় গ্রোসারি চালু করবেন মেয়র মামদানি

হাকিকুল ইসলাম খোকন,

হাকিকুল ইসলাম খোকন, 
ভোগ্যপন্যের অত্যধিক বৃদ্ধিতে স্বল্প সামর্থের সিটিবাসীদের স্বস্তি দিতে মেয়র জোহরান মামদানি তার প্রথম উদ্যোগ হিসেবে ম্যানহাটানের ইস্ট হারলেমে সিটির মালিকানায় একটি গ্রোসারি স্টোর চালু করার উদ্যোগ নিয়েছেন।খবর আইবিএননিউজ ।

মেয়র মামদানি তার দায়িত্ব গ্রহণের শততম দিনে গত রোববার আয়োজিত এক সমাবেশে ঘোষণা করেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ গ্রোসারি চালু হবে ইস্ট হারলেমের লা মারকেতায়। তবে তা এখনি চালু হচ্ছে না। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ইস্ট হারলেমে সিটির মালিকানাধীন গ্রোসারি স্টোরটি চালু হবে মামদানির প্রথম মেয়াদের শেষ দিকে। ইতোমধ্যে এর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সমাবেশে জানিয়েছেন নতুন মেয়র।

জোহরান মামদানি আশা করছেন যে, ইস্ট হারলেমের ল্যাটিনো প্রধান এলাকা ‘লা মারকেতা’য় সিটির মালিকানাধীন এই গ্রোসারি স্টোরটি নির্মিত হবে একটি এলিভেটেড রেলওয়ে ট্র্যাকের নিচে। এতে ব্যয় হবে ৩০ মিলিয়ন ডলার। মামদানি তার নির্বাচনী অভিযানকালে ঘোষণা করেছিলেন যে, তিনি সিটির পাঁচটি বরোর প্রতিটিতে সিটির মালিকানায় একটি করে গ্রোসারি স্টোর চালু করবেন, যাতে স্বল্প আয়ের লোকজন সাশ্রয়ী মূল্যে ভোগ্যপন্য ক্রয় করতে পারে। করোনা মহামারীর সময় থেকে খাদ্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও স্বল্প আয়ের লোকজনের ওপর যে চাপ পড়েছে, তা লাঘব করার উদ্দেশ্যে মেয়রের এ উদ্যোগ ছিল, যা এখন বাস্তবায়নের পথে।

অন্য এক বরোতে এ ধরনের প্রথম গ্রোসারি স্টোর আগামী বছরের শেষদিকে চালু হবে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। কারণ সেখানে গ্রোসারি চালু করা হবে বিদ্যমান একটি বিল্ডিংয়ে, যেটিতে গ্রোসারি স্টোরের প্রয়োজনীয় সুবিধাগুলো সৃষ্টি করা হবে বলে মেয়র অফিস জানিয়েছে।

আরো জানা গেছে যে, পাঁচ বরোতে গ্রোসারি চালুর কাজ মেয়র হিসেবে ২০২৯ সালের শেষার্ধে, অর্থ্যাৎ জোহরান মামদানির প্রথম মেয়াদের শেষদিকে চালু হয়ে যাবে। মেয়র তার গত রোববারের সমাবেশে বলেছেন, আমরা নিউইয়র্কবাসীর জন্য খাদ্য সরবরাহ সহজতর করতে চাই। আমরা যে স্টোর চালু করতে যাচ্ছি সেগুলোতে ডিম, রুটি এবং অন্যান্য খাদ্যসামগ্রী সুলভে পাওয়া যাবে।



error: Content is protected !!