October 28, 2026, 10:54 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে

হাকিকুল ইসলাম খোকন

হাকিকুল ইসলাম খোকন

স্পেন সরকার দেশটিতে অবস্থানরত নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন দিয়েছে। এর আওতায় প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।খবর আইবিএননিউজ ।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার গত মঙ্গলবার এই কর্মসূচির অনুমোদন দেয়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ।খবরটি দিয়েছে আল–জাজিরা।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো স্পেনেও অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে। এমন প্রেক্ষাপটে স্পেন সরকারের এই উদ্যোগ দেশটিকে একটি ব্যতিক্রমী অবস্থানে নিয়ে এসেছে।

তবে সানচেজ সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক বিরোধিতাও সৃষ্টি করেছে। বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি কিছু কর্মকর্তার মধ্যেও অসন্তোষ দেখা গেছে। তাঁদের মতে, এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
অভিবাসন আইন সংশোধনের জন্য ডিক্রি জারির মাধ্যমে দ্রুততার সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এতে আইনসভাকে পাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে, যেখানে বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে ‘সাধারণ ক্ষমা’ সংক্রান্ত একটি বিল আইনসভায় পাসের চেষ্টা ব্যর্থ হয়েছিল।
নতুন কর্মসূচি অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে নথিহীন অভিবাসীরা এক বছরের জন্য স্পেনে বসবাস ও কাজের অনুমতির আবেদন করতে পারবেন।
স্পেনের অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইজ জানান, বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। এই প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত।
আবেদনের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং কমপক্ষে পাঁচ মাস বসবাসের প্রমাণ দেখাতে হবে। এছাড়া কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। যাঁদের আবেদন অনুমোদিত হবে, তাঁরা এক বছর পর স্থায়ী বসবাস ও অন্যান্য কাজের অনুমতির জন্য আবেদন করার যোগ্য বিবেচিত হবেন।

স্পেনের জনসংখ্যায় বয়স্ক মানুষের হার বাড়ছে। প্রধানমন্ত্রী সানচেজ এই সমস্যার সমাধানে অভিবাসীদের সম্পৃক্ত করতে চান। তাঁর মতে, এই উদ্যোগ একটি ‘ন্যায়সংগত ও প্রয়োজনীয়’ পদক্ষেপ।
তবে বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নেজ ফেইহো এই উদ্যোগকে ‘অমানবিক, অন্যায্য, অনিরাপদ এবং অ-টেকসই’ বলে সমালোচনা করেছেন। যদিও এই মধ্য ডানপন্থী দলটি ক্ষমতায় থাকাকালে চলতি শতকের শুরুতে দুবার একই ধরনের উদ্যোগ নিয়েছিল।

সরকারের হিসাব অনুযায়ী, এই কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ নথিহীন অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাবেন, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গত মঙ্গলবার আল-জাজিরার এক ভিডিওতে বার্সেলোনায় বাংলাদেশিদের আনন্দ উদ্যাপন করতে দেখা যায়। বৈধতার সুযোগ পাওয়ায় তাঁরা প্রধানমন্ত্রী সানচেজকে ধন্যবাদ জানান।
বাংলাদেশি অভিবাসী মুরুল ওয়াইদ আল-জাজিরাকে বলেন, এখানে কাজ নেই, থাকার জায়গা নেই—জীবন খুবই কঠিন। তাই বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় সবাই এখন খুব খুশি।



error: Content is protected !!