April 19, 2026, 4:54 pm
শিরোনাম:
শৈলকুপায় টিআর ,কাবিখা, কাবিটা প্রকল্পের হরিলুট শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নবনির্বাচিত এমপি রুবেলের মতবিনিময় মেঘনায় সাখাওয়াত হোসেন মেম্বরের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ ৩৪ নং ওয়ার্ডকে অপরাধমুক্ত করতে মাসুম খান রাজেশ ও ওসমান রেজার নেতৃত্বে প্রতিবাদ মিছিল বাংলাদেশের রাজনৈতিক সংকট, সেনা অভ্যন্তরের সিদ্ধান্ত, পরবর্তী তথাকথিত দমন-পীড়ন অভিযোগে ঘেরা এক অস্থির সময় ও তথাকথিত ২০২৪ সালের জুলাই আন্দোলন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে
Notice :
মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে মা’দক আনার সময় তিন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের ২০২৫-২০২৬ অর্থবছরের টি আর, কাবিটা ও কাবিখা প্রকপ্লের কাজের ব্যাপক অনিয়ম হয়েছে । অতীতে কেউ ছাত্র’লীগ করলেও, এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম ঝিনাইদহ পায়রাচত্তরে আক্তার ফার্মেসির ২য় তলায় রং করতে গিয়ে বি/দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে এক রং শ্রমিকের মৃ/ত্যু.. যখনই অন্ধকার আসবে লোডশেডিং হবে, আপনারা হারিকেন আর মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বের হবেন। বুঝলেন বন্ধুগণ?? ~ মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত।

মেঘনায় সাখাওয়াত হোসেন মেম্বরের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ-

মোঃ নাজিম উদ্দিন, ‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় সাখাওয়াত হোসেন মেম্বরের মিথ্যা মামলা প্রত্যাহারের ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

‎শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় মেঘনা থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত সদস্য সাখাওয়াত হোসেনকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে রাধানগর ইউনিয়নের কাঁঠালিয়া নদীপথে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং চাঁদাবাজদের আইনের আওতায় আনতে ভূমিকা রাখেন।
‎মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সাখাওয়াত হোসেন চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। একটি কুচক্রী মহল ও কিছু নামধারী নেতার যোগসাজশে টাকার বিনিময়ে তাকে নৌ-পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
‎বক্তারা আরও অভিযোগ করেন, মামলাটি ভিত্তিহীন ও সাজানো। এজাহারে উল্লেখিত ৭ নম্বর আসামি রিফাত এক বছর আগে বিদেশে অবস্থান করলেও তাকে আসামি করা হয়েছে।

‎আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাখাওয়াত হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের প্রত্যাহারের দাবিও জানান তারা।

‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মেঘনা হাইওয়ে সড়কের পাশে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, লুটেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালাল,
বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাফুজ ইসলাম, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খাঁন, বিএনপি নেতা আশরাফুল হক কুসুম ভূঁইয়া, মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা, ছাত্রদল নেতা কেফায়েত উল্লাহ, আসিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিথ্যা মামলা প্রত্যাহারের ‎বিষয়ে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ করতে পারে। আসামিদের জবানবন্দির ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকালে সাখাওয়াত হোসেনকে ডেকে নিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়।



error: Content is protected !!