September 20, 2026, 8:01 pm
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ঝিনাইদহে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ শিশু

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। ‘এক ডোজ হাম-রুবেলা টিকা নিন, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার ৬টি উপজেলায় মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের এই মহতী উদ্যোগ সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” তিনি জেলার কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। তিনি জানান, জেলার ৬টি উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে দক্ষ কর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালক ডা. মিথিলা ইসলাম, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল এবং ডা. কায়সার হামিদ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং টিকা নিতে আসা শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট বয়সের সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্যাম্পেইন চলাকালীন জনসচেতনতা বৃদ্ধিতে জেলাজুড়ে মাইকিং ও প্রচারপত্র বিলিও অব্যাহত রয়েছে।



error: Content is protected !!