October 28, 2026, 10:51 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

‘নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি

হাকিকুল ইসলাম খোকন,

হাকিকুল ইসলাম খোকন,
“বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”গত বুধবার,৮ এপ্রিল ২০২৬,থেকে সরকারি সংগঠন হিসেবে নিউইয়র্কের অন্যতম একটি বৃহৎ সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ‘নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে এই অনুমোদন প্রদান করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ মিজানুর রহমান মিজান ।কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ শহিদ, সহকারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম, রেকর্ডিং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুব্রত তালুকদার এবং কোষাধ্যক্ষ পদে একেএম মুক্তার হোসেন ন। তাছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আনিসুর রহমান, রাশেদ মামুন, সুলতানা পারভীন, আবু কামাল এবং শামীম রেজা। এই উপলক্ষে গত ১৭ই এপ্রিল ২০২৬,শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ পার্টি হলে কার্যকরী কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।আইবিএননিউজকে এ সংবাদ দিয়েছেন সুব্রত তালুকদার ।

সভায় সংগঠনের সভাপতি কামাল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমানের পরিচালনায় সংগঠনের সকল নেতৃবৃন্দ “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন এবং ‘নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় নেতৃবৃন্দ বলেন এটি আমাদের জন্য একটি বড় অর্জন এবং এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। নেতৃবৃন্দ আরো বলেন এই সংগঠনটি নিউইয়র্কের একটি বৃহৎ ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলা হবে।

তাছাড়া আগামী ২৭ জুন লং আইল্যান্ডের বেলমন্ট পার্কে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা” এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হবে। সভায় সর্বসম্মতিক্রমে রাশেদ মামুনকে আহবায়ক এবং নাজমুল ইসলামকে সদস্য সচিব করে বনভোজনের জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়। সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।



error: Content is protected !!