October 28, 2026, 9:33 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে মোহাম্মদপুর থানা বিএনপির পানি ও স্ন্যাকস বিতরণ

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

রাজধানীতে চলমান তীব্র দাবদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে মানবিক এক উদ্যোগ নিয়েছে মোহাম্মদপুর থানা বিএনপি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্ন্যাকস বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

সেবামূলক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুয়েল, এস.এম. আহমেদ মনির, দেলোয়ার হোসেন মামুন এবং আরিফুল রহমান সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সাইফুল ইসলাম সাজু, আবুল বাশার এবং জাহাঙ্গীর উল্লাহসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীদের সঙ্গে আসা কয়েকশ অভিভাবক কেন্দ্রের বাইরে প্রখর রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তাদের এই কষ্ট লাঘব করতে বিএনপি নেতাকর্মীরা স্ন্যাকস ও পানির বোতল নিয়ে এগিয়ে যান। “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জানান, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি বড় ধাপ। সন্তানদের পরীক্ষা চলাকালীন অভিভাবকরা প্রচণ্ড মানসিক চাপে থাকেন, তার ওপর এই তীব্র গরম তাদের শারীরিক অবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। তারা বলেন, “আমরা সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমাদের এই ছোট উদ্যোগ হয়তো সাময়িক স্বস্তি দিচ্ছে, কিন্তু এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিএনপির এই উদ্যোগকে সাধারণ অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। অনেক অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গরমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন, এমন সময় এই পানি ও নাস্তা তাদের অনেক উপকারে এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক দলগুলোর এমন জনসম্পৃক্ত ও মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা প্রদান করে।



error: Content is protected !!