July 29, 2026, 7:31 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

শ্যামলী পার্ক মাঠে ‘আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি’র উদ্বোধন, শিশুদের মাঝে বুট ও ফুটবল বিতরণ

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

মোহাম্মদপুর ও আদাবর এলাকার শিশু-কিশোরদের আধুনিক ও উন্নত ফুটবল প্রশিক্ষণের লক্ষে যাত্রা শুরু করেছে “আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি”। গত শুক্রবার শ্যামলী পার্ক মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মোহাম্মদপুর থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এবং আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মোঃ আলমগীর হোসেন লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলমগীর হোসেন লাবু তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি মোহাম্মদপুরকে খেলাধুলার মূল কেন্দ্র বা ‘আঁতুরঘর’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে, পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন স্কুলে বিনামূল্যে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হবে যেন খেলাধুলার চর্চা সর্বত্র ছড়িয়ে পড়ে।

উদ্বোধনী দিনেই স্থানীয় বিভিন্ন স্কুলের ৩০ জন শিশু-কিশোর প্রশিক্ষণে অংশ নিতে মাঠে উপস্থিত হয়। একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ক্ষুদে ফুটবলারদের উৎসাহিত করতে প্রত্যেকের মাঝে ফুটবল ও বুট জুতা বিতরণ করা হয়। শিশুদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন সাবেক সাফজয়ী ফুটবলার ও বি-লাইসেন্সধারী অভিজ্ঞ কোচ মাহমুদ হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের দপ্তর সম্পাদক শোয়েব কোরায়েশি এবং মহানগর উত্তর সভাপতি আনোয়ারউল্লাহ সোহেল। এছাড়া ক্রীড়া সংগঠক শরিফ, সাহেব আলী ও কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।



error: Content is protected !!