June 6, 2026, 3:18 am
শিরোনাম:
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা যেকারণে প্রত্যাহার হলেন ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ৯১টি মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর ঝিনাইদহে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তি গণধোলাইয়ের পর হাসপাতালে মৃত্যু শৈলকূপায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৬২, ভাঙচুর ১৫ বাড়িঘর শৈলকুপায় গরু চরানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে, আহত অন্তত ১০ ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
Notice :
স্ত্রীর পর’কীয়া প্রেমিককে হ’ত্যা স্বামীর, ১১ মাস পর রহস্য উদঘাটন ঝিনাইদহে “চিত্ত মিডিয়া”র জুয়েল রানা কে সংবর্ধনা মাদারীপুরের কালকিনি মজিদ বাড়ি ভুরঘাটাতে সড়ক দু/র্ঘ/ট/না/য় নি-হ-ত- ১ ঝিনাইদহে গাছে ঝুলে থাকা লক্ষ্মী রানী নামের এক নারীর লা/*শ উদ্ধার কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে প্রায় ৯৫টি দোকান পুড়ে ছাই; কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা | কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এস বি বাস দৌলতদিয়া ঘাটে তলিয়ে গেছে ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতের নাম জাতীয়তাবাদী আদালত রাখার পরামর্শ দিলেন এনসিপি নেতা তারেক রেজা ঝিনাইদহে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নিহত ১ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহে গণপিটুনিতে ধ র্ষ / কের মৃত্যু। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে।

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
৫ জুন(শুক্রবার) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও রাষ্ট্রগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে সংস্কারকাজের জন্য। আধুনিকায়নের মাধ্যমে এসব কক্ষে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



error: Content is protected !!