September 21, 2026, 2:57 am
শিরোনাম:
এলাকার প্রধান সড়ক যেন মরণফাঁদ: হিয়ারিংয়ে সংস্কারের জোর দাবি ক্ষুদ্র জনগোষ্ঠীর কালিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। সেবারহাটে ‘MENZO’ শপের নতুন আউটলেটের জাকজমকপূর্ণ উদ্বোধন শিশু সাজিদুর রহমানের ৭ম জন্মদিন উদযাপিত। উ’গ্র’বা’দের ষড়যন্ত্র রুখে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে হবে। কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শান্তিপূর্ণ পরিবেশে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন। কালীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু। আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ

মোঃ তৌহিদুল ইসলাম

 

মোঃ তৌহিদুল ইসলাম

যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বানিয়ার গাতি গ্রাম বর্তমানে অনিয়ন্ত্রিত শিল্প বর্জ্যের কারণে মারাত্মক পরিবেশ দূষণের শিকার বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকার একাধিক শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য যথাযথভাবে শোধন না করে উন্মুক্ত পরিবেশ ও নদীতে ফেলার ফলে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।এ অবস্থার প্রতিবাদে এবং পরিবেশ দূষণ বন্ধের দাবিতে স্থানীয় সর্বস্তরের জনগণ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা (ETP) ছাড়াই দুর্গন্ধযুক্ত ও ক্ষতিকর বর্জ্য পরিবেশে অবমুক্ত করছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্যারাগন গ্রুপের , যশোর ফিড,। ও নারিশ ফিড তালুকদার প্লাস্টিক কারখানা, চাঁদ ফিড মিলসহ পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া সিপি (বাংলাদেশ) সংশ্লিষ্ট মুরগির বাচ্চা উৎপাদন কার্যক্রমের পচা ডিম, মৃত বাচ্চা ও অন্যান্য পোল্ট্রি বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় পরিবেশ দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করছে বলে অভিযোগ রয়েছে।একইসঙ্গে চায়না ব্যাটারি উৎপাদনকারী কারখানা। এবং আছিয়া অটো রাইস মিলের রাসায়নিক ও ধোঁয়া-ছাই মিশ্রিত বর্জ্য পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে বলে স্থানীয়দের অভিযোগ।এলাকাবাসী জানান, পচা ডিম, মৃত মুরগির বাচ্চা এবং বিভিন্ন শিল্প বর্জ্যের দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার আশঙ্কা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি এবং দূষিত হয়ে পড়ছে স্থানীয় জলাশয় ও পানির উৎস।মানববন্ধনে বক্তারা বলেন, “কারখানাগুলো ব্যবসা করে লাভবান হচ্ছে, কিন্তু তাদের বর্জ্যের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”স্থানীয় পরিবেশ সচেতন মহল মনে করছে, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। তারা অবিলম্বে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য শোধন ব্যবস্থা নিশ্চিত করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।এদিকে, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারের পর Channel A1 এর অনুসন্ধান, ১৩০ ডিগ্রি টিমের সদস্য ও জাতীয় দৈনিক আমাদের পত্রিকার সাংবাদিক মোঃ উজ্জল হোসেনসহ অনুসন্ধানী টিমের সদস্যদের বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি, সংবাদ প্রকাশের পর একাধিক ব্যক্তি বিভিন্ন সময়ে ফোনকরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে তারা নিজেদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা অনুভব করছেন।

সাংবাদিকরা জানান, জনস্বার্থে পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরার কারণে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে, তবে তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।(উল্লেখ্য, সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।)



error: Content is protected !!