September 11, 2026, 7:21 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

 

মোঃ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ
রবিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় তাঁর নিজ পেট্রোল পাম্প থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নুরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় তিনি ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় তাঁর ব্যবসা ও সাংবাদিক কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েন।
সাংবাদিক নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও তাঁর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা তাঁর দ্রুত মুক্তি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নুরে আলম সিদ্দিকী হক রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাবথুন্দিয়া গ্রামের সরদার আমজাদ হোসেনের ছেলে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পেশাগত জীবনে তিনি ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি এবং রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও প্রকাশক।



error: Content is protected !!