
স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৪ নং স্বরূপপুর ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এলাকার সামাজিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও গণসংযোগ নিয়ে এক বিশেষ সাংগঠনিক বিবৃতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ হামিদ পারভেজ মিয়া।
এক বিবৃতিতে এই জ্যেষ্ঠ নেতা বলেন, “৪ নং স্বরূপপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আরিফুল ইসলাম (পরান)-এর পক্ষে সর্বস্তরের জনগণের মাঝে ইতিমধ্যে একটি দারুণ সাড়া ও গভীর আস্থার পরিবেশ তৈরি হয়েছে। মহেশপুরের স্থানীয় সামাজিক ও সাংগঠনিক পরিসরে তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং গভীর আন্তরিকতা রয়েছে।”
তিনি আরও বলেন, “দলীয়ভাবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম বা প্রার্থী ঘোষণা এখনো না এলেও, আমরা সর্বদাই সাংগঠনিক শৃঙ্খলা ও সর্বসাধারণের মতামতকে সর্বোচ্চ সম্মান জানাই। ‘নির্বাচন নয়, উন্নয়নের প্রত্যয়’—এই মূলমন্ত্রকে ধারণ করে জনগণের সম্পৃক্ততা ও কল্যাণের লক্ষ্যে আরিফুল ইসলাম পরানের এই সামাজিক ও রাজনৈতিক পথচলা সফল হোক, এই প্রত্যাশা রাখি। এলাকার সামগ্রিক উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বরূপপুর ইউনিয়নের ইতিবাচক পরিবর্তনের এই ধারায় সৎ, তরুণ ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার যে প্রত্যয় আরিফুল ইসলাম পরান ব্যক্ত করেছেন, তা ইতিমধ্যে সাধারণ ভোটারদের মাঝে আশার আলো জাগিয়েছে।
বিবৃতিতে এই উদীয়মান নেতার সার্বিক সফলতা কামনা করার পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করা হয়।