October 28, 2026, 3:36 pm
শিরোনাম:
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

ঝিনাইদহ জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু।

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু। তিনি দলটির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়, যা আজ ১২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা কমিটির সাবেক আহ্বায়ক তারেক রেজার আকস্মিক পদত্যাগের পর পদটি শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ব জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু দীর্ঘদিন ধরে ঝিনাইদহের স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগো দল)-এর তৃণমূল রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। গত বছর দল গঠনের পর তিনি এনসিপিতে যোগ দেন এবং জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করে আসছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আলাউদ্দিন জোয়ার্দার বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার প্রতি যে সাংগঠনিক আস্থা রেখেছেন, ঝিনাইদহের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার মর্যাদা রক্ষা করব। ফ্যাসিবাদের দোসরদের রুখে দিয়ে জেলাজুড়ে এনসিপির রাজনৈতিক ও সামাজিক অবস্থান আরও মজবুত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”
এ বিষয়ে এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. হামিদ পারভেজ মিয়া বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। পারস্পরিক ঐক্য, সুদৃঢ় সমন্বয় ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝিনাইদহে দলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব।”
কেন্দ্রীয় সিদ্ধান্তের পর জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, তৃণমূলের অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার হাত ধরে ঝিনাইদহে এনসিপির সাংগঠনিক তৎপরতা ও রাজনৈতিক প্রভাব আরও বেগবান হবে।



error: Content is protected !!