October 27, 2026, 6:34 am
শিরোনাম:
অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঝিনাইদহের পাট ব্যবসায়ীর বিষপান। শৈলকূপায় দুর্গাপূজার ডিউটিতে আনসার-ভিডিপি সদস্য নিয়োগে বাণিজ্যের অভিযোগ, ‘জানেন না’ কর্মকর্তা। শৈলকুপায় ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিশেষ পরিদর্শন করেন উপজেলা প্রশিক্ষক প্রতাপ রায়।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা।

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ

 

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

জুলাই আন্দোলনে তিনবার আহত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের অধিকার রক্ষার অঙ্গীকার।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঝিনাইদহ জেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব রানা। একই কমিটিতে মীর রাকিবকে আহ্বায়ক এবং আব্দুল হাকিমকে মুখ্য সংগঠক করা হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সাকিব রানা সদস্য সচিব মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ হামিদ পারভেজ মিয়া।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন হয় ত্যাগ, সাহস ও কর্মের মাধ্যমে। স্কাউটিং, দুর্যোগকালীন মানবিক সেবা এবং জুলাই আন্দোলনে সাকিব রানার ভূমিকা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে ঝিনাইদহের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হবে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি।”

সদস্য সচিব হিসেবে মনোনীত হওয়ার পর সাকিব রানা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। স্কাউটিং, মহামারি ও বন্যার সময় মানুষের পাশে থাকার অভিজ্ঞতা আমাকে মানবসেবার শিক্ষা দিয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনবার আহত হয়েও আমরা পিছিয়ে যাইনি। সেই অভিজ্ঞতা ও চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সাকিব রানার নতুন দায়িত্বকে ঘিরে স্থানীয় ছাত্রসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।



error: Content is protected !!