
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আটককৃত ০২ (দুই) জন আসামীকে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে সকল আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীদের তালিকা ও সাজার বিবরণ:
১। বাসু দাস (২৫), পিতা-রাম দাস, সাং-ঋসিপাড়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে [০৮ মাসের সশ্রম কারাদন্ড ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড]।
২। মোঃ সাগর কুমার বিশ্বাস (১৯), পিতা-মৃত সাধন কুমার বিশ্বাস, সাং-বেড়িপাড়া লক্ষিপুর , থানা-ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা-কুষ্টিয়া।[০৮ মাসের সশ্রম কারাদন্ড ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড]
মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।