October 28, 2026, 8:38 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

 

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা রাজকুমার ও অফিস সহকারী আশরাফুল ইসলামের বিরুদ্ধে খাজনার দাখিলা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৭৫ টাকা খাজনার দাখিলা দেওয়ার বিপরীতে এক ভূমি মালিকের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় ভূমি মালিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ধাওড়া গ্রামের লিমন জোয়ার্দার নামের এক ব্যাক্তি জানান,জমির খাজনা দেওয়ার জন্য ধলহরাচন্দ্র ইউনিয়ন ভৃমি অফিসে গেলে উক্ত অফিসের অফিস সহকারী আশরাফুল ইসলাম তার কাছে খাজনা দেওয়া বাবদ ৩হাজার টাকা দাবি করে।তিনি দিতে অপরাগত প্রকাশ করলে ভৃমি কর্মকর্তার রাজকুমারের সাথে আলোচনা কার তার কাছ থেকে ২৫শ টাকা নিয়ে ১৭৫ টাকার ২টা খাজনা নেওয়ার রশিদ দেয়। তখন ২৫শ টাকা নিয়ে  আমাকে কেন ১৭৫ টাকার খাজনার রশিদ দিলেন জানতে চাইলে তারা বিভিন্ন অযুহাত দেখান।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়ার কথা থাকলেও ধলহরাচন্দ্র ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তাঁরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। দালালের সহযোগিতা ছাড়া অনেক ক্ষেত্রে কাজ করানো কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। ফলে সাধারণ ভূমি মালিকদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, ভূমিসংক্রান্ত সেবা নিতে এসে সাধারণ মানুষকে যদি নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হয়, তাহলে তা শুধু নাগরিকদের ভোগান্তিই বাড়ায় না, সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলে। এ ধরনের অনিয়ম চলতে থাকলে সরকারও সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় ভূমি মালিকদের মতে, ভূমি অফিসে সেবার মান নিশ্চিত করা, দালালনির্ভরতা বন্ধ করা এবং সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করা জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এই ব্যাপারে ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভৃমি অফিসার রাজকুমার ও অফিস সহকারী আশরাফুল ইসলামের কাছে এব্যাপারে জানতে চাইলে তারা নিরবতা  পালন করেন এবংসাংবাদিক কে টাকা দিয়ে নিউজ না করার জন্য অনুরোধ করেন।এই ব্যাপারে শৈলকুপা উপজেলা ভৃমি কর্মকর্তা দেবাশীষ অধিকারী জানান ভুক্ত ভোগী আমার জানালে  ও ঘটনার সত্যতা পাওয়া গেলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নিব।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, ভূমি অফিসের সেবাপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।



error: Content is protected !!