July 29, 2026, 7:33 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

আটোয়ারীতে জেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থা এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক

সেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক

জেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থা এর আওতায় এবং হলিকেয়ার মডেল কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃদুলাল হোসেনের পরিচালনায় পঞ্চগড়ের আটোয়ারীতে ১২টি কিন্ডার গার্টেন স্কুলের ৫৩৩জন ( কেজি থেকে ৫ম শ্রেণি) বাছাইকৃত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১২ডিসেম্বর) এবং আজ শনিবার (১৩ ডিসেম্বর) পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন,হলিকেয়ার মডেল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃআব্দুল করিম। কেন্দ্র পরিদর্শক টিম হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থার সভাপতি মোঃসোয়েব আলী সবুজ। আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাহেরুল ইসলাম, মানিকপীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম । কেন্দ্র সচিব মোঃআব্দুল করিম জানান, কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বছর শেষে এই মেধা যাচাই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন,আমরা শিক্ষার্থীদের উপজেলার সকলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে যেকোন পরিবেশে নিজেদের তৈরী করার উপযোগী করে গড়ে তুলতে। তিনি আরো বলেন,প্রাথমিক শিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।



error: Content is protected !!