October 28, 2026, 10:53 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

চিলমারীতে পানি উন্নয়ন বোর্ডের অফিসে বছরের পর বছর ঝুলছে তালা, কার্যক্রম শূন্য।

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নদীভাঙনপ্রবণ চিলমারী উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর একটি অফিস থাকলেও বছরের পর বছর সেখানে কোনো কার্যক্রম নেই। অফিস ভবনের দরজায় দীর্ঘদিন ধরে ঝুলছে তালা, নেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

চিলমারী উপজেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকাগুলো প্রতিবছর ভাঙনের ঝুঁকিতে থাকে। বর্ষা মৌসুম এলেই ঘরবাড়ি, ফসলি জমি ও যোগাযোগ ব্যবস্থা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা বাড়ে। অথচ এমন একটি ঝুঁকিপূর্ণ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অফিস অকার্যকর থাকায় নদীভাঙন রোধে তেমন কোনো প্রস্তুতি বা তদারকি চোখে পড়ে না।

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন শুরু হলেও পাউবোর পক্ষ থেকে কোনো জরিপ, প্রতিরোধমূলক কাজ বা তৎপরতা দেখা যায় না। অফিস থাকলেও সেটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে জরুরি মুহূর্তে কোথায় অভিযোগ জানাবেন বা কার কাছে যাবেন—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল মনে করছেন, দ্রুত চিলমারীতে পানি উন্নয়ন বোর্ডের অফিসটি চালু করে নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা জরুরি। নতুবা নদীভাঙনের ক্ষতি দিন দিন আরও বাড়বে এবং মানুষ সর্বস্বান্ত হবে।

এদিকে এ বিষয়ে কুড়িগ্রাম জেলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কল করা হলেও তাকে কলে পাওয়া যায়নি ।



error: Content is protected !!