October 28, 2026, 10:54 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও প্রতিবাদ মিছিল: দ্রুত বিচারের দাবি

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মণিরামপুর পৌরসভার সামনে শহীদ হাদির গায়েবানা জানাজা নামাজ এবং পরবর্তীতে একটি বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শোক ও প্রতিবাদ সমাবেশ গায়েবানা জানাজা শেষে পৌরসভার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। তারা বলেন, এ ধরনের নৃশংসতা সমাজে ভীতি সৃষ্টি করছে, যা জননিরাপত্তার জন্য চরম হুমকি। সমাবেশে বক্তব্য প্রদান করেন, শরীফ মাহমুদ ও অভি হাসান, ইব্রাহিম হোসেন ও এস এম তাজামুল। কামরুল ইসলাম, রিয়াদ, ফয়সাল হোসেন, সানি ও সাদি। বক্তাদের প্রধান দাবি বক্তারা প্রশাসনের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরেন সেগুলো হলো, ১’হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা। ২’দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা। ৩’আদালতের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মণিরামপুর পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ পথচারীরা উপস্থিত হয়ে শহীদ হাদির পরিবারের প্রতি সমবেদনা ও আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন।



error: Content is protected !!