মো: জহিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশ ডেভিল হান্ট এ এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো:কালাচান (৪৫)। ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৫ নং বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলা এবং নাশকতার পরিকল্পনা ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ডেভিল হান্ট এ ২১/১২/২০২৫ইং রবিবার রাতে ভূল্লী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত কালাচানকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যারা নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”