মোঃ জাকির হোসেন কাজী টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)থেকে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক কৃষকের প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার বেতকা ইউনিয়ন এর চর ছটফটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানাযায় ছটফটিয়া গ্রামের নাছির খানের ছেলে ফারুক খান বড় ছটফটিয়া মৌজার খতিয়ান নং ৭০ দাগ নং ৬০ শ্রেনী নাল ০.৩৩ একর ভিপি/কেস নং ৯০/৭৭ সরকার হতে লিজ নিয়ে চাষাবাদ করে আসছে। এবিষয়ে ফারুক খাঁন জানান আমি দির্ঘাদিন ধরে সরকার হতে লিজ নিয়ে এই জমিতে আমি চাষাবাদ করে আসছি,শুক্রাবার রাতে আমি জমি পরিদর্শন করে বাড়ীতে চলে যাই, শনিবার সকালে আমার রোপন করা লাউ গাছে পানি দিতে এসে দেখি আমার প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলা হয়েছে, স্থানীয় আমির খানের ছেলে মজিবর খাঁন, সে দির্ঘদিন ধরে এই জমি দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে রাতে লোকজন নিয়ে আমার লাউ গাছগুলো কেটে ফেলেছ ইতি পূর্বেও সে আমার লাউ গাছ কেটে ফেলেছিলো, ফারুখ খাঁন আরো জানান আমি থানায় অভিযোগ করি এবং সাংবাদিক আমার জমি পরিদর্শন করে ছবি তুলে যাওয়ার পরে আমার মা, স্ত্রী এবং মেয়ে বাড়ীতে গেলে তাদেরকে আবার মারধর করে। স্থানীয় মোফাজ্জল খান জানান আমরা দির্ঘদিন ধরে দেখতেছি নাছির খানের ছেলে ফারুক খাঁন এই জমিতে চাষাবাদ করে আসছে এভাবে কৃষি জমির ফসল নষ্ট করে ফেললে মানুষ কিভাবে জমিতে চাষাবাদ করবে? এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরৎ করছে। এব্যপারে জানতে অভিযুক্ত মজিবর খানকে একাধিক বার ফোন করলেও তিন ফোন রিসিভ করেনি। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।