July 28, 2026, 3:45 pm
শিরোনাম:
আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

ঝিনাইদহে সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের মায়ের ইন্তেকাল, জামায়াত নেতৃবৃন্দের শোক

ঝিনাইদহ সংবাদদাতা -

ঝিনাইদহ সংবাদদাতা –

দৈনিক সংগ্রাম পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ জেলা মিডিয়া বিভাগের সভাপতি এবং ‘কৃষি ভাই’ হিসেবে পরিচিত সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের মা মরহুমা শামসুন্নাহার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত বিভিন্ন জটিলতায় ভুগে রোববার বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা শামসুন্নাহার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মারফত উল্লাহ মাস্টারের সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দশ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রোববার রাত সাড়ে সাতটায় মরহুমার নিজ গ্রামে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার সকালে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মায়ের ইন্তেকালে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবু তালিব, ঝিনাইদহ-৩ আসনের এমপি প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস এম মতিউর রহমান,ঝিনাইদহ জেলা মিডিয়া বিভাগসহ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।##



error: Content is protected !!