নিজস্ব প্রতিবেদক
, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব জননেতা মোঃ অলিদুজ্জামান ইরান। শনিবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোঃ অলিদুজ্জামান ইরান বলেন, “এক-এগারোর দুঃসময়ে আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পাশাপাশি আরাফাত রহমান কোকোও রেহাই পাননি। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তাঁর ওপর তৎকালীন সময়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। সেই নিষ্ঠুর নির্যাতনের কারণেই তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় পরবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” বিবৃতিতে তিনি আরও বলেন, “আমরা মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।” উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে আনা হয় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ক্রীড়াঙ্গনের উন্নয়নে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে তাঁর অসামান্য অবদান দল-মত নির্বিশেষে সর্বমহলে আজও অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।