September 11, 2026, 6:39 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’ -রাশেদ খাঁন।

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরের কাছে ফোন করেছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই দাবি করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, আসিফ মাহমুদ কোনো দুর্নীতি করেননি—এমন কথা যারা বলেন, তারা যেন শুধু জামায়াতের আমিরের কাছে প্রশ্ন রাখেন কেন তিনি তাকে ঢাকা-১০ আসন ছাড়েননি। নাহিদ ইসলাম এ বিষয়ে কারও কারও কাছে আক্ষেপ করে বলেছেন, অনেক দরকষাকষির পরেও জামায়াতের আমির আসিফ মাহমুদের আসনটি ছাড়েননি। নাহিদ ইসলামের বরাতে তিনি জানান, জামায়াত আমিরের বক্তব্য ছিল—আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ বা বিতর্কের দায় জামায়াত নিতে রাজি নয়। এমনকি তার আসনের জন্য ড. মুহাম্মদ ইউনূস কল করলেও জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনে আরও ২-৩টি আসন বেশি ছাড়া হবে, তবুও আসিফ মাহমুদের বিষয়ে যেন অনুরোধ করা না হয়। জামায়াতের এই দৃঢ় অবস্থানের জন্য দলটিকে ধন্যবাদও জানান রাশেদ খাঁন।

সাংবাদিকদের এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের সংবাদ সম্মেলন লক্ষ্য করলে দেখা যায়, কোনো সিনিয়র নেতাই আসিফের পাশে নেই। এর মূল কারণ হলো আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ‘ওপেন সিক্রেট’। দলের অধিকাংশ নেতাকর্মী কষ্টে জীবনযাপন করলেও তিনি মাত্র ১৮ মাসের উপদেষ্টা হয়েই আলাদিনের চেরাগ পেয়েছিলেন।

দুদক থেকে খালাস পাওয়ার বিষয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, দুদকের কোনো কর্মকর্তার শব্দের হেরফেরের কারণে কেউ দুর্নীতি থেকে মুক্তি পায় না। আসিফ মাহমুদ অন্তত একজনকে বড় অঙ্কের অর্থ প্রদান করেছিলেন, যা তিনি নিজে জানেন। এ বিষয়ে এক উপদেষ্টাকে জানালে তিনি আক্ষেপ করে বলেছিলেন, বেতনের টাকায় তো কেউ এত টাকা দিতে পারে না।

ওমরাহ করে আসার পর আসিফ মাহমুদের ভুল স্বীকার করা উচিত ছিল মন্তব্য করে তিনি আরও বলেন, তিনি অল্প বয়সের ভুলের জন্য দুঃখপ্রকাশ করলে অন্তত তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যেত। কিন্তু বিরোধী দল বা অন্যদের অবস্থান যা-ই হোক না কেন, নিজের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তিনি সবসময় বলে যাবেন যে আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।



error: Content is protected !!