July 29, 2026, 9:53 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

জনতার ঢলে উত্তাল ঝিনাইদহ—ডা. শফিকুর রহমান বললেন, ‘দেশের টাকা চুরি করলে পেটের ভেতর হাত ঢুকিয়ে বের করা হবে’

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, আমরা অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ২৪ শে যেমন বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক তেমনি ভাবে ২৬ শেও ভোটের মাধ্যমে দেশে বিপ্লব ঘটাতে হবে। যদি কেউ রাজনৈতিক লেবাস পড়ে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে, তবে তাদের হাতের আঙ্গুল ভেঙ্গে দেওয়া হবে। এদেশে আর ফ্যাসিবাদ কারো ঘাড়ে ভর করে আসতে দেওয়া হবে না।
জামায়াতের আমির সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে এক বিরাট নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ আসনে জামায়াতের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর।
জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান আরো বলেন, ৫ আগষ্টের পর ঝিনাইদহে নাকি চাঁদার রেট বেড়ে গেছে। যারা চাঁদাবাজী করেন, তাদের লজ্জা হওয়া উচিৎ। কারণ একজন মানুষ খেটে খেটে টাকা উপার্জন করেন, আর আপনারা তাতে ভাগ বসান। চাঁদাবাজদের ভিক্ষার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন চাঁদাবাজী হারাম, কিন্তু ভিক্ষা হারাম নয়।
ফ্যাসিষ্ট সরকারের আমলে সিন্ডিকেট করে চাঁদাবাজী করা হতো। এতে জিনিসপত্রের দাম বেড়ে যেত। তিনি বলেন, ফ্যাসিবাদকে বুকের তাজা রক্ত দিয়ে তাড়িয়েছি। কেউ আবার আসতে চাইলে রুখে দেব। কারণ স্ত্রী তার স্বামী, মা তার সন্তান হারিয়ে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়েছে।জামায়াতের আমির বলেন, আমরা নিজে সম্পদ বৃদ্ধি করবো না, বরং ক্ষমতায় গেলে দেশের জনগনের সম্পদ বৃদ্ধি করবো। দেশের টাকা যারা চুরি করেছে তাদের পেটের মধ্যে হাত ঢুকিয়ে বের করা হবে। দেশে চিরতরে চুরি বন্ধ করা হবে।
জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে আমরা বেকার ভাতা দিয়ে তাদের অপমানিত করতে চাই না, শিক্ষিত যুবকদের দক্ষতা ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে গড়ে তুলে মর্যাদার কার্ড হাতে তুলে দিতে চাই। ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপন, উন্নত চিকিৎসা পদ্ধতি, উন্নত যোগাযোগের জন্য রেললাইন ও জেলার নদী খনন করে বহুমুখি কাজে লাগাতে চাই। জামায়াত ক্ষমতায় আসলে উন্নয়নে কোন বৈষম্য থাকবে না। ইনসাফ কায়েক করে মানুষের পাশে সর্বক্ষন থাকবে।
জামায়াতের আমির ঝিনাইদহ জেলাকে সবচে বড় শহিদী দরগাহ হিসেবে উল্লেখ করে বলেন, এই জেলায় জালিম শাকদের হাতে সোহানের মতো করুণ যুবকরা খুন হয়েছে। হত্যার পর তার হাতের নখ উপড়ে ফেলা হয়েছিল। আমি খুন হওয়া পরিবারগুলোর পাশে থাকতে চাই।



error: Content is protected !!