July 29, 2026, 5:03 pm
শিরোনাম:
শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক দাগনভূঞায় উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল সাইন প্রতিষ্ঠান ‘সফল’ শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান! গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ কাফরুলে যুবদলকর্মী হত্যা কালীগঞ্জের চার খুনি সাবেক এমপির ঘনিষ্ট, দেখা গেছে বিএনপির মিছিলেও নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

শৈলকুপায় ক্ষমতার পালাবদলে আ’লীগ সমর্থিতদের ‘বিএনপি প্রীতি’: ইছহাক হোসেনকে নিয়ে তুমুল বিতর্ক

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার,
রাজনৈতিক পটপরিবর্তনের পর ঝিনাইদহের ছয়টি উপজেলায় শুরু হয়েছে রাজনৈতিক দলের বলয় বদলের খেলা। বিগত সরকারের সময়ে সুবিধাভোগী আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা এখন নিজেদের রক্ষা করতে বিএনপির ছত্রছায়ায় ভিড়ছেন বলে অভিযোগ উঠেছে। এতে দীর্ঘ ১৭ বছর হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ইতিমধ্যে ঢাকার এক যুবদল নেতার গাড়ি কান্ডে কালীগঞ্জের চারজনের নাম আসাসহ বিভিন্ন বিতর্কিত ঘটনায় দলের তৃণমূল ক্ষুব্ধ।
এরই ধারাবাহিকতায় শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের ইছহাক হোসেনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইছহাক হোসেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ এবং মোস্তফা আরিফ রেজা মন্নুর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সালিশ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তবে ৫ আগস্টের পর তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অতীতের ছবি মুছে ফেলেছেন।
বর্তমানে তাকে উপজেলা দলিল লেখক সমিতির নেতৃত্বে বসানোর চেষ্টা চলছে বলে গুঞ্জন উঠলে বিএনপির একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মনোহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোহন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ১৭ বছর রাজপথে লড়াই করেছি। সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাই কমান্ড ব্যবস্থা না নিলে দলের শৃঙ্খলা বিনষ্ট হবে।”
তবে সব অভিযোগ অস্বীকার করে ইছহাক হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ৯০ শতাংশই মিথ্যা। অতীতে আমি বিএনপির সমর্থনে ইউপি সদস্য নির্বাচন করেছি। কোনো অপরাধমূলক কাজে যুক্ত ছিলাম না, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”



error: Content is protected !!