September 17, 2026, 2:06 pm
শিরোনাম:
দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে মাদক ৪-রাউন্ড গুলিসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে (বিজিবি)

আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী

 

আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪-রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক বিএ-৫৮২৩ লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উপস্থিতিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক এ এম জাবের বিন জব্বার পিএসসি বলেন সাম্প্রতিক সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ৬টি উপজেলা এবং সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চোরাচালানের সাথে অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে পারে।
এরই প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র একটি চৌকস টহল দল গত ২-৩ সপ্তাহ ধরে সীমান্তে চোরাকারবারীদের আটকের উদ্যেশ্যে নিয়মিত নজরদারি জোরদার করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ মোহনপুর বিউপির দায়িত্বপূর্ণ এলাকার কোতয়ালী থানার শংকরপুর ইউনিয়নে সীমান্ত পিলার নং৩০৮/১৯এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাবাড়ী এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত আজ রাত্রি ৩.২৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র একটি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাঁদের রক্ষিত ৬ টি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
দ্রুত টহল দল ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে বস্তার ভেতরে ২টি বিদেশি ওয়ান শুটার গান ৪-রাউন্ড গুলি ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন ২৫ বোতল বিদেশী মদ ২৭বোতল আমলকুল উদ্ধার করে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক বিএ-৫৮২৩ লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান সহ নজরদারি জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক বিএ-৬১৪২মেজর মোঃ আমিনুর রহমান জি+এবং বিজিডিও-৩২৫ সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান পিবিজিএমএস ও অন্যান্য কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



error: Content is protected !!