ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা থানাধীন দলিলপুর গ্রামে গত ৫ সেপ্টেম্বরের সংঘর্ষ ও মারামারির ঘটনায় পাল্টাপাল্টি এজাহার দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে। শনিবার ও রবিবার (০৫ ও ০৬ সেপ্টেম্বর ২০২৬) শৈলকুপা থানা পুলিশ দলিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সংঘর্ষ ও মারামারির ঘটনার জেরে উভয় পক্ষ থানায় এজাহার দায়ের করে। এর প্রেক্ষিতে শৈলকুপা থানায় পৃথক দুটি মামলা রুজু হয় (মামলা নং- ০৬ ও ০৭, তারিখ: সেপ্টেম্বর ২০২৬)।
মামলা দুটির তদন্ত ও আইনগত পদক্ষেপের অংশ হিসেবে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির মোল্লার দিকনির্দেশনায় পুলিশ দল দলিলপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে শৈলকুপা থানার মামলা নং-০৬(৯)২৬ এর এজাহারনামীয় ৯ জন এবং মামলা নং-০৭(৯)২৬ এর ৬ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
মামলা নং-০৬(৯)২৬ এর আসামি: ১. মো. আতিয়ার শেখ (৬০), পিতা-মৃত ময়েন উদ্দিন শেখ; ২. মো. সাজ্জাদ শেখ (৩৫), পিতা-তোফাজ্জেল শেখ @ তুফা; ৩. মো. শাহিন শেখ (৪০), পিতা-মো. আলী আকবর শেখ; ৪. মো. আজিজুল হাকিম (২৪), পিতা-মো. জামাল উদ্দিন কারীকর; ৫. মো. হাফিজ মোল্লা (৩৭), পিতা-লতিফ মোল্লা; ৬. মো. সাহেব আলী (৫৫), পিতা-আব্দুল আজিজ; ৭. মো. রাজিব আহম্মেদ (২২), পিতা-ইমারত জোয়ার্দ্দার; ৮. মো. আমিন জোয়ার্দ্দার (২৩), পিতা-বিকুল জোয়ার্দ্দার এবং ৯. মো. সাজ্জাদ জোয়ার্দ্দার (৬২), পিতা-আতর আলী জোয়ার্দ্দার। (সবাই সাং-দলিলপুর, ইউনিয়ন-বগুড়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ)।
মামলা নং-০৭(৯)২৬ এর আসামি: ১. মো. জসিম মন্ডল (২৮), পিতা-মো. গোলাম মন্ডল; ২. আকরাম বিশ্বাস (২৭), পিতা-রেজাউল বিশ্বাস; ৩. মো. শাকিল গাজী (২৪), পিতা-মোহাম্মাদ আলী গাজী; ৪. মো. আব্দুল লতিফ (৬৫), পিতা-মৃত গফুর শেখ; ৫. নায়েব আলী মন্ডল (৩৯), পিতা-মৃত ইমান আলী @ ইসমাইল মন্ডল এবং ৬. ইমদাদ শেখ (২৯), পিতা-মো. আরব আলী শেখ। (সবাই সাং-দলিলপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ)।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লা জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।