September 15, 2026, 2:29 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

নির্বাচন পর্যবেক্ষণে ভারতসহ ৮ দেশ ও এফইএমবিওএসএ-র সাড়া নেই

মোঃ ইব্রাহিম হোসেনঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ আটটি দেশ এবং দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসায় এসব দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষক আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ছাড়াও ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর জোট ‘ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’ (এফইএমবিওএসএ/FEMBoSA)-কেও আমন্ত্রণ পাঠানো হয়। তবে আমন্ত্রণের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এসব দেশ বা সংস্থার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য হাতে সময় আছে আর মাত্র দুই দিন। বর্তমান প্রেক্ষাপটে এবং সময়ের স্বল্পতায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলো শেষ মুহূর্তে পর্যবেক্ষক পাঠাবে—এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, বিদেশি পর্যবেক্ষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার প্রস্তুতি রাখা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়া না পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষক তালিকায় বড় একটি শূন্যতা থেকে যেতে পারে।



error: Content is protected !!