
বিধান চন্দ্র বিশ্বাস
বসন্তে বসন্তে
কবি : বিধান চন্দ্র বিশ্বাস
বসন্ত এসেছে ফিরে এই ধরাধামে
নতুন প্রাণে নতুন সাজে নতুন গানে।
সুগন্ধ ভরা ফুলের ডালাখানি ভ’ রে
নব উল্লাসে শ্যামল সবুজ বনে।
জীর্ণ শীর্ণ সবুজ লতা যত
আজকে তারা নানারঙে ফুলপরীদের মত।
হৃদয় খুলে কাহার তরে নববধূ জাগে
অঙ্গ তাহার নানা রকম ভুষনেতে সাজে।
গানে গানে বসন্ত আজ মাতে
ব্যাকুল ধরা আপন মনে জাগে ।
আমের বোনে মকুলে মুকুলে
মৌমাছিরা বেড়ায় চুমে চুমে।
প্রজাপ্রতির হরেকরকম ডানা
ঘুরে ঘুরে বেড়ায় সারা বেলা।
যার সাথে নাই দেখা কোনো কালে
ফুলের ডালা হাতে ফেরে দ্বারে দ্বারে।
বসন্তের রঙ রাঙে সকল মনে
আবেগ ভরা প্রেমের ভেলা মত্ত ধরা ধামে।
এমনি ভাবেই বসন্তে বসন্তে
নিত্য খেলায় সবাই মাতে উদ্দাম তরঙ্গে ।