July 28, 2026, 6:52 pm
শিরোনাম:
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সে বেতনে আপনাদের চলতে হবে।

সুজন বিশ্বাস শৈলকূপা প্রতিনিধিঃ

সুজন বিশ্বাস শৈলকূপা প্রতিনিধিঃ
নিজ এলাকার গণমানুষের ব্যাপক সংবর্ধনায় সিক্ত হলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. মো: আসাদুজ্জামান।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেন। সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সে বেতনে আপনাদের চলতে হবে। সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন। নতুন করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে সরকার। কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। তিনি আরো বলেন -কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডার বাজির স্থান নেই। তিনি বলেন আমার দলের কোনো নেতাকর্মী বা আমার কাছের কেউও যদি অন্যায়ভাবে কোনো অনিয়ম করতে চাই, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো অন্যায় করে তাকে ছুড়ে ফেলতে আমার এক সেকেন্ড সময় লাগবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই নবগঠিত সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবিদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তাকে নিজ এলাকায় স্বাগত জানাতে স্ব স্ব উদ্যোগে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়। শৈলকুপা কলেজ মাঠে গণসংবর্ধনায় দুই শতাধিক প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানায়।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এর সঞ্চালনায় গণসংবর্ধনায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এরপর বিকেলে আবাইপুর ইউনিয়নের যুগনী গ্রামে সপ্তপল্লী মন্দিরে লীলা কির্তন অনুষ্ঠানেও তাকে সংবর্ধনা দেয়া হয়।



error: Content is protected !!