September 15, 2026, 1:08 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ভূল্লী আউলিয়াপুরে অবৈধভাবে মাটি কাটা ও রাস্তা নষ্টের ভিডিও করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা।

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধী:

 জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধী:

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকায় পুকুর সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।   ঘটনাটি ঘটে ৩ মার্চ (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৪টার দিকে।   স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়ী এলাকার রতন (৪৮) নামে এক পুকুর মালিক পুকুর সংস্কারের কথা বলে পুকুর থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করছেন। অভিযোগ রয়েছে, উত্তোলিত এসব মাটি স্থানীয় মাটি ব্যবসায়ী রফিক বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরযোগে মাটি পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার কাঁচা ও পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছেন সংশ্লিষ্টরা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি চলাচলের রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।   এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তদের লোকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।   স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের যথাযথ তদারকি ও আইনি পদক্ষেপের অভাবে অবৈধ মাটি কাটা ও বিক্রির মতো কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।   এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



error: Content is protected !!