April 17, 2026, 8:00 pm
শিরোনাম:
স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে সুদের কারবার আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মোল্লাহাটে নব মুসলিমের মরদেহ নিয়া বিভ্রান্তির স্মৃষ্টি। ঝিনাইদহের শৈলকুপা পশু হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কালের কণ্ঠের সংবাদের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট মাসুম খান রাজেশ খোশবাজার এস ডি কামিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানের আবেগঘন পরিবেশে বিদায়, শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দেশ ও বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কুষ্টিয়ায় কথিত পীর হত্যার ঘটনায় বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ
Notice :
যখনই অন্ধকার আসবে লোডশেডিং হবে, আপনারা হারিকেন আর মোমবাতি হাতে নিয়ে রাস্তায় বের হবেন। বুঝলেন বন্ধুগণ?? ~ মির্জা ফখরুল ইসলাম বিএনপি নেতা মিরন শিকদারের স্ত্রী তাসলিমা খানমের মনোনয়নপত্র দাখিল… দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে!!ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে সামাজিক সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। ৭১-এ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কেমনে: জামায়াত আমির | কুমিল্লায় পূর্ব শত্রু/তার জেরে মুরগী চুরির অভিযোগে গাছে বেধে অমা/নবিক নির্যা/তন। মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এমপি অবশেষে জামিনে মুক্ত। ঝিনাইদা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল আলিম। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণ করা হবে – প্রধানমন্ত্রী! আবারও ঝিনাইদহের শামীমা ক্লিনিকে ডাক্তারের অবহেলায় প্রসূতি মায়ের মৃ/ত্যু শহীদ আবু সাঈদ’কে যে পুলিশ সদস্য গু’লি করেছিলো আজকে আদালত তাকে ফাঁ’সির রায় প্রদান করেছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি:-সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।

নিজস্ব প্রতিনিধি:

 

নিজস্ব প্রতিনিধি:

গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ পেশা। তাই সাংবাদিকদের ব্যক্তিগত যোগ্যতা যাচাই-বাছাইয়ের প্রয়োজন হলে তা অবশ্যই যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত।তিনি উল্লেখ করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর মাধ্যমে প্রশিক্ষণ বা কাউন্সেলিং নিয়ে যারা সনদপ্রাপ্ত হবেন এবং সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো প্রশাসন, প্রতিষ্ঠান বা মহল অযথা বাধা সৃষ্টি না করে—এ বিষয়টি নিশ্চিত করা জরুরি।বিশ্বজিৎ চন্দ্র সরকার আরও বলেন, ওয়েজবোর্ডের আওতায় এনে একটি জাতীয় ডাটাবেজে পেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করলে তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবেশ আরও সুদৃঢ় হবে।তিনি জানান, প্রয়োজনে সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো সরকারি তালিকাভুক্ত, নিবন্ধিত ও অনুমোদিত কিনা তা যাচাই করা যেতে পারে। এতে প্রকৃত সাংবাদিক ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মীরা যথাযথ স্বীকৃতি পাবেন।তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-এ সাংবাদিকদের কর্মের স্বীকৃতি, পেশাগত নিরাপত্তা ও উন্নয়ন শুধু কথায় সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করা হবে।ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিবৃতির শেষে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মানুষের প্রতি আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, দেশের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ-এর সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।তিনি বলেন, পবিত্র ঈদের শিক্ষা আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করবে। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দেশের গণমাধ্যম আরও শক্তিশালী ভূমিকা রাখবে।তিনি দেশবাসী ও বিশ্ববাসীর উদ্দেশে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে শান্তি, কল্যাণ ও নতুন আশার বার্তা বয়ে আনুক।



error: Content is protected !!