September 14, 2026, 1:16 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ভূল্লী থানা দেবীপুরে অসহায়দের পাশে চেয়ারম্যান প্রার্থী খোকন, ১০০০ জন পেলেন শাড়ি-লুঙ্গি

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান খোকন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।

১০ মার্চ মঙ্গলবার নিজ বাসায় দেবীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় এক হাজার অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শাড়ি-লুঙ্গি নিতে আসা অসহায় মানুষেরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন সময় ঈদকে সামনে রেখে খোকনের এই উদ্যোগ তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে। তারা তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় আসাদুজ্জামান খোকন বলেন, ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উৎসব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই সামান্য প্রয়াস। আমি সবসময় চেষ্টা করি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে দেবীপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাবো এবং এলাকার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শাড়ি-লুঙ্গি বিতরণ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।



error: Content is protected !!