
মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
ফেনীর দাগনভূঞা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজী সালেহ আহমেদ ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়। ইফতারের আগে উপস্থিত সকলে মিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ওমর ফারুক। মোনাজাত শেষে উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দাগনভূঞার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ, ইঞ্জিনিয়ার নাজমুল হক। ফারুকীয়া এতিমখানা মাদ্রাসার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দোলন, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগীমোঃ আলাউদ্দিন লিংকন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হাজী সালেহ আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবা এবং ধর্মীয় ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছর এই ধরনের আয়োজন করা হয়ে থাকে। ইফতার মাহফিলের পাশাপাশি ফাউন্ডেশনটি তাদের সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণামূলক কর্মসূচিও পালন করছে। আগামীতেও এই ধরনের মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।