September 14, 2026, 3:19 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ভূল্লী থানা শুখান পুখুরী ইউনিয়নে ২৩০০ দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আরিফুর রহমান নয়ন ঠাকুরগাঁও প্রতিনিধি:

আরিফুর রহমান নয়ন ঠাকুরগাঁও প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখান পুখুরী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান।

এ সময় ট্যাগ অফিসার, ভূল্লী থানা পুলিশের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ২ হাজার ৩০০টি অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

এ সময় প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে দরিদ্র পরিবারগুলো স্বস্তির সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই এই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রকৃত দরিদ্রদের তালিকা অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ঈদের আগে সহায়তা পাওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন।



error: Content is protected !!